Tuesday, 18 July 2017

আপনি কি জানেন কত ধরণের জাভা অ্যাপ্লিকেশন হতে পারে এবং এগুলো Develop করতে আপনার কি জানা প্রয়োজন?

আজকে আমরা দেখব JAVA দিয়ে কোন ধরণের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে কি জানতে হয় এবং কোন Platform এ কি ধরণের Application Develop করা হয়।
আমার আগের লিখাতে আমি বলেছিলাম যে জাভা দিয়ে Mainly চার ধরণের Applications Develop করা যায় এবং এগুলো হলঃ

১। Standalone Applications
২। Web Applications
৩। Enterprise Applications
৪। Mobile Applications

১। Standalone Applications : এই অ্যাপ্লিকেশন গুলো আসলে আমরা সবাই Use করে থাকি কিন্তু অনেকেই জানি না যে এগুলো কে Standalone Applications বলে । এগুলো আমাদের কাছে Desktop or Windows Application নামে পরিচিত অর্থাৎ যেগুলি আমদের PC তে Install করে Use করতে হয়। এগুলি AWT and Swing ব্যবহার করে Develop করা হয়ে থাকে।

২। Web Applications : এই নামটি আমাদের সকলের পরিচিত এবং প্রতিটি সময় আমরা এটি ব্যবহার করে যাচ্ছি । Web Applications বলতে আসলে বুঝায় যে অ্যাপ্লিকেশন গুলো Server-এ Run করে এবং Dynamic Page তৈরি করে। JAVA তে এগুলি servlet, jsp, structs, jsf, etc.দিয়ে Develop করা হয়।

৩। Enterprise Applications : যে অ্যাপ্লিকেশন গুলি প্রকৃতিতে বিতরণ করা হয়, যেমন ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইত্যাদি। এটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা, লোড ব্যালেন্সিং এবং ক্লাস্টারিং এর সুবিধা রয়েছে। জাভাতে, EJB এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলি তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

৪। Mobile Applications : এই অ্যাপ্লিকেশনটি সাধারণত মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয়ে থাকে। বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির জন্য Android এবং Java ME ব্যবহার করা হয়ে থাকে।


আসুন এবার দেখি কোন অ্যাপ্লিকেশন JAVA তে কোন Platform এ Develop করতে হয়ঃ
১। Standalone Applications Develop করা হয় Java SE (Java Standard Edition) Platform ব্যবহার করে।
২। Web Applications Develop করা হয় Java EE (Java Enterprise Edition) Platform ব্যবহার করে।
৩। Enterprise Applications Develop করা হয় Java EE (Java Enterprise Edition) Platform ব্যবহার করে।
৪। Mobile Applications Develop করা হয় Java ME (Java Micro Edition) Platform ব্যবহার করে।

এছাড়াও আরও একটি প্লাটফর্ম থেকেই যায় JavaFX । তাহলে এটি দিয়ে কি করা হয়? আসলে এটি Use করা হয় Rich Internet Application Develop করার জন্য। এটি Light-Weight User Interface API use করে।

Sunday, 16 July 2017

যারা মনে মনে ভাবছেন জাভা শিখব তাদের জন্য জানা দরকার জাভা নিয়ে বেসিক কিছু প্রশ্ন ?



জাভা শিখতে গেলে প্রথমে আমাদের basic কিছু knowledge থাকা দরকার। কারণ আমরা যেসব জিনিষ শিখতে চাই তা কি? তা দিয়ে কি করা যায়? এসব উত্তর যদি আমরা না জানি তাহলে এইসব শিখার কনো মানে হয় না আর তার প্রতি ভালো লাগাটা থাকে না। তাই আমাদের এইসব এর উত্তর জানা খুবেই জরুরি।যেমনঃ-

১। জাভা কি?
২। এটি কোথায় ব্যবহৃত হয়?
৩। জাভা দিয়ে কত ধরনের অ্যাপলিকেশন তৈরি করা যায়?
৪। জাভা এর কতগুলি Platform or Editions আছে?
৫। কেন আমরা জাভা এবং জাভা প্লাটফরম use করব?


এসব questions এর অনেকে অনেক ধরনের উত্তর দিয়ে থাকেন । আসুন আমরা উত্তরগুলি দেখি

১। জাভা কি? 

- জাভা একটি প্রোগ্রামিং language এবং platform. এটি high level, robust, secured এবং object oriented প্রোগ্রামিং language. আসুন দেখি platform কি আর জাভা কে কেন platform বলা হচ্ছে? Platform হচ্ছে যেকোনো hardware or software environment যেখানে একটি প্রোগ্রাম run করে । যেহেতু জাভা এর নিজস্ব রান টাইম এনভাইরনমেনট এবং API আছে তাই একে platform বলা হয়।


২। এটি কোথায় ব্যবহৃত হয়? 

- সান এর তথ্য অনুসারে ৩ বিলিয়ন devices এ জাভা রান করে । 

  •  Desktop Applications such as acrobat reader, media player, antivirus etc.
  • Web Applications such as irctc.co.in, javatpoint.com etc.
  • Enterprise Applications such as banking applications.
  • Mobile
  • Embedded System
  • Smart Card
  • Robotics
  • Games etc.


৩। জাভা দিয়ে কত ধরনের অ্যাপলিকেশন তৈরি করা যায়?

  •  স্ট্যান্ডআলন অ্যাপলিকেশন
  •  অয়েব অ্যাপলিকেশন
  •  Enterprise অ্যাপলিকেশন
  •  মোবাইল অ্যাপলিকেশন

৪। জাভা এর কতগুলি Platform or Editions আছে?

জাভায় চার ধরণের Platform রয়েছে । এগুলো হল -

  • জাভা SE
  • জাভা EE
  • জাভা ME
  • জাভা Fx

৫। কেন আমরা জাভা এবং জাভা প্লাটফরম use করব?

  • এটি high level, robust, secured এবং object oriented প্রোগ্রামিং language ।
  • ৩ বিলিয়ন devices এ জাভা রান করে ।
  • জাভা এর নিজস্ব রান টাইম এনভাইরনমেনট এবং API আছে ।
  • জাভা দিয়ে স্ট্যান্ডআলন অ্যাপলিকেশন, অয়েব অ্যাপলিকেশন, Enterprise অ্যাপলিকেশন, মোবাইল অ্যাপলিকেশন Develop করা যায় ।

Popular Posts